খুলনা সদর, কেসিসি মার্কেট ২য় তলা, খুলনা
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সকল ক্যাটাগরি ও মেনু

ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক

admin প্রকাশিত: 01 November 2026, 10:10 am
শেয়ার:




ডিজিটাল সাংবাদিকতা ও অনলাইন গণমাধ্যমের পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় কাজ করা সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬–২০২৮ মেয়াদের দুই বছর দায়িত্ব পালন করবে এ কমিটি। নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন দ্য বিজনেস ডেইলির মো. দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন গ্লোবাল টেলিভিশনের মহিউদ্দিন মানিক।